ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আহমদ আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের গেফতারের দাবীতে ওয়ার্ডবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাতিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ডের বাতিরকান্দি, পাঠিবাগ ও ঠেংগারগাও গ্রামবাসী প্রতিবাদ সভায় যোগ দেয়। হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও ইমতিয়াজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আখলুছ মিয়া, স্থানীয় মজমিল আলী, আমির আলী, আব্দুর রহিম, আব্দুল মতিন, মর্তুজা মিয়া তালুকদার, আনজব আলী, হাজী কালা মিয়া, আবুল কালাম, তারা
মিয়া, আকলু মিয়া, আব্দূল হান্নান, আব্দূল বাহার, ইসলাম উদ্দিন, আব্দুল মান্নান, আবুল হোসেন, আব্দুল ওদুদ, সাবেক মেম্বার আনিছ আলী, আবদুর রহিম, আফতাব মিয়া, মনিরুল ইসলাম, মোতাহার আলী, ফকির রায়হান আলী, কবির মিয়া, কাওছার আহমদ, মানিক মিয়া, ছমির উদ্দিন, লায়েক মিয়া জাহেদ মিয়া, বরকত আলী প্রমূখ। সভায় বক্তারা অবিলম্বে ইউপি সদস্য আহমদ আলীর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান। পূর্ব বিরোধের জের ধরে গত ৮ আগষ্ট সোমবার সকালে ইউপি সদস্য আহমদ আলী বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে বাতিরকান্দি কালভার্ট সংলগ্ন এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল কাইয়ূম ও তার লোকজন ইউপি সদস্যের উপর অতর্কিত হামলা চালায়। এঘটনায় পরদিন আহত ইউপি সদস্য আহমদ আলী বাদী হয়ে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি ও পাটিবাগ গ্রামের ৭জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা(নং-১০) দায়ের করেন।


