দিরাইয়ে এবারও সেরা বিবিয়ানা বিজ্ঞান ও ব্যবসায় শতভাগ

স্টাফ রিপোর্টার, দিরাই
শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা জোয়ারে দিরাইয়ের বিবিয়ানা ডিগ্রী কলেজ ক্যাম্পাস মুখরিত হচ্ছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় পাশ করেছে শতভাগ। পাশের হার ৯৬.৮৪%। ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখায় অঁজ পাড়া গাঁয়ের এই কলেজের অভিভাবক, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যসহ শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করছেন। তবে জিপিএ-৫ কম পাওয়ায় আশাহত হয়েছেন, অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ।
কলেজ সূত্রে জানা গেছে, ৩১৭ পরীক্ষার্থীর মধ্যে উর্ত্তীর্ণ হয়েছে ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ পরীক্ষার্থী। পাশের হার ৯৬.৮৪%। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫১ পরীক্ষার্থীর মধ্যে ৫১, ব্যাবসায় শিক্ষা শাখায় ৩২ পরীক্ষার্থীর মধ্যে ৩২ এবং মানবিক বিভাগে ২৩৪ পরীক্ষার্থীর মধ্যে ২২৪ জন পাশ করেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, যে ১০ পরীক্ষার্থী ফেল করেছে তারা সবাই মানবিক বিভাগের। ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন,  জিপিএ-৫ প্রাপ্তি আশানুরুপ       
হয়নি। ফলাফল দেখে অনেক পরীক্ষার্থীই উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনের কথা জানিয়েেেছ। শিগগিরই আমরা কলেজ কর্তৃপক্ষকে নিয়ে বসবো। আগামীতে যাতে আরও ভালো ফলাফল করা যায় তার জন্যে সকলের সহযোগিতা চাওয়া হবে।