জামালগঞ্জ অফিস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে জামালগঞ্জে তৃণমূল কল্যাণ সোসাইটি সংগঠনের উদ্যোগে র্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সাচনাবাজারে বিকাল ৫ টায় সংগঠনের সভাপতি আলী আমজাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক লিটন পালের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ।
শোকসভায় আরও বক্তব্য রাখেন তৃণমূল কল্যাণ সোসাইটি সংগঠনের আবু তাহের তালুকদার, মকবুল হোসেন আফিন্দি, আবুল কাশেম আখঞ্জি, শিরিন
তালুকদার, বাবুল মিয়া, আমজাদ আলী, পুর্নেন্দু তালুকদার, সুজন চৌধুরী, রায়হান আহমদ, গোলাম হোসেন, তুহিন প্রমুখ।


