ছাতক প্রতিনিধি
ছাতকে মারামারির ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামী ফিরোজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের পেপারমিলের প্রধান ফটক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ মিয়া কালারুকা ইউনিয়নের রায় সন্তোষপুর গ্রামের মজফির আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই তরিকুল ইসলাম, এসআই শফিকুল ইসলাম চৌধুরী অভিযান চালিয়ে পেপারমিল গেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মারামারির ঘটনায় ছাতক থানায় দু’টি মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।


