ধর্মপাশায় বিনামূল্যে চিকিৎসা সেবা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ৫৫ জন পেনশন সুবিধাভোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পেনশন সুবিধাভোগীদের চিকিৎসা সেবা দেয়। হিসাব রক্ষণ কর্মকর্তা কার্যালয়ের সামনের বারান্দায় এ ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন ও ধর্মপাশা সোনালী ব্যাংকের ব্যবস্থাপ্ক মো. আশরাফুল আলম প্রমুখ। পেনশন ভোগীদের চিকিৎসা সেবা দেন উপজেলা পরিবার পরিকল্পনা চিকিৎসা কর্মকর্তা  ডা. মিজানুর রহমান রনি।
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, প্রতি মাসের প্রথম কর্মদিবসে পেনশন সুবিধাভোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।