ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিবাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়
পরিচালনা কমিটির সভাপতি ইমান আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আবু সূফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মাষ্টার ওয়ারিছ আলী, শিক্ষানুরাগী আব্দুল বারি, নূরুল হক, আফিজ আলী।
বক্তব্য রাখেন, স্থানীয় ইছিম আলী, আফতাব আলী, মানবাধিকার কর্মী দীনেশ দেবনাথ, শিক্ষক জাহাঙ্গীর আলম, বিপ্লব সূত্রধর, প্রাক্তন ছাত্র ইকরাম উদ্দিন, বিদায়ী ছাত্র কাওছার আহমষদ ও ছাত্রী মাজেদা বেগম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তারমিন আকতার, রেহেনা বেগম, ঝরনা রানী শীল, রিয়া বেগম, প্রণীমা আকতার, ঝুমা বেগম, লুৎফা আক্তার, বুশরা আক্তার প্রমুখ।


