পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট লীগ সম্পন্ন

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট লীগ সম্পন্ন হয়েছে। পশ্চিম পাগলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আতিকুর রহমান আতিকের সার্বিক সহযোগিতায় লীগে চ্যাম্পিয়ন হয়েছে আতিক ক্রিকেট এ্যাসোসিয়েশন। রানার আপ হয় ব্লু ব্লার্ড ক্রিকেট ক্লাব। খেলা পরিচালনা করেন জোবায়ের হোসেন ও নওরোজ আরেফিন নাহিদ। শুক্রবার দুপুর ২টায় খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিমের সভাপতিত্বে ও ইয়াকুব শাহরিয়ার ও  আজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ,   পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক।
এসময় উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, প্রবীণ মুরুব্বী রজব আলী, আকবর আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, শ্রম বিষয়ক সম্পাদক তাজুদ মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, যুবলীগ নেতা জিল্লুল হক, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. আলা উদ্দিন, বিশিষ্ট ফুটবল খেলোয়ার মো. আমির উদ্দিন, ব্যবসায়ী আফরোজ মিয়া, পশ্চিম পাগলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি ও পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মনছুর উদ্দিন, সাধারণ সম্পাদক ফরমান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রনজিত সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক সম্পাদক মানছুর আহমদ,  শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন তালুকদার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রশিদ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহীন রহমান, সহ সাহিত্য-সাংস্কৃতি সম্পাদক জানে আলম, ধর্ম বিষয়ক সম্পাদক রিপন দেবনাথ ও দেলোয়ার হোসেন প্রমুখ।