ছাতক প্রতিনিধি
ছাতকে কবরস্থানের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ দায়ের করার প্রতিবাদে শনিবার দুপুরে চরেরবন্দ মসজিদ মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রামের সর্বস্তরের লোকজন দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
চরেরবন্দ শাহী মসজিদ কমিটির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চরেরবন্দ মাদ্রাসা কমিটির সভাপতি তাহের আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কবিরুল হাসান আঙ্গুর, অর্থ সম্পাদক আলী আলম, সদস্য মংলা মিয়া, আলতাব আলী, আব্দুল হান্নান, আমির আহমদ, আবু মিয়া, ব্যবসায়ী সত্তার মিয়া, শিক্ষক ফারুক আহমদ, ইলিয়াছ মিয়া, শামছুন্নুর, খছর
উদ্দিন, বোধন মিয়া, আব্দুল কাদির, জামিল মিয়া, ফখর মিয়া, সোনা মিয়া, বাবুল মিয়া, লালু মিয়া, আব্দুর রহিম, সোহেল মিয়া, ওয়াহিদ আলম, শামছুল হক, আক্তার হোসেন, আব্দুল জলিল, আব্দুল জব্বার, আলী রাজ, শাহীন আহমদ, বিলাল মিয়া, মোশারফ হোসেন, জফরুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মন্ডলীভোগ মৌজার ৩৫১ দাগের পশ্চিম ভূমি ব্যবহার করে চরেরবন্দসহ এলাকার মানুষ কবরস্থানে যাতায়াত করে আসছে দীর্ঘ প্রায় দু’যুগ ধরে। সম্প্রতি কোম্পানীগঞ্জের আমবাড়ি গ্রামের বাসিন্দা উসমান ও তার ভাই মনফর আলী কবরে যাতায়াত করার রাস্তাসহ সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইলে গ্রামের লোকজন এতে বাঁধা দেন। সব বাঁধা-নিষেধ উপেক্ষা করে দেয়াল নির্মাণ করলে গ্রামবাসীর পক্ষে মনফর আলীর বিরুদ্ধে ছাতক থানায় একটি জিডি এন্ট্রি করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে তাদের নির্মিত দেয়াল নিজেরাই ভেঙ্গে দিয়ে প্রতিপক্ষকে হয়রানী করার লক্ষ্যে মসজিদ কমিটির সভাপতি ফারুক মিয়া ও মাদ্রাসা কমিটির সভাপতি তাহের আলমসহ গ্রামের কয়েকজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীর অভিযোগ করা হয়।
বক্তারা এহেন কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।


