ছাতকে করমুক্ত বালু উত্তোলনের দাবিতে শ্রমিকদের সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় চেলা নদী ও মরা চেলা নদী বালু মহালে বালু উত্তোলনকারী শ্রমিকরা রয়েলটি ও করমুক্ত বালু উত্তোলনের দাবিতে ছাতক বাজরে রবিবার সকালে সমিতির কার্যালয়ে সভা করেছে।
সমিতির সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মখলিছ মিয়া, সমছু মিয়া, খালেদ মিয়া, নিরু বর্ধন, সোয়েব মিয়া, দিলোয়ার হোসেন, ছমরু মিয়া, আবুল কালাম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, চেলা নদী ও মরা চেলা নদী বালুমহালে বালু উত্তোলন করে প্রায় ১০ হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে থাকে। এসব শ্রমিক বোরো মৌসুমে ধান কাট ও মাড়াই-ঝাড়াই কাজ করে বছরের খাবার চাল সংগ্রহ করাও তাদের জীবিকা নির্বাহের একটি প্রধান উপায়। অতিবৃষ্টি ও অকাল বন্যায় বোরো ফসল তলিয়ে যাওয়া এসব শ্রমিকরা ফসল হারিয়ে এখন চরম বিপাকে।    এসব শ্রকিদের বেঁচে থাকার জন্য এ বছর একমাত্র বালু উত্তোলন ও বিক্রি করার উপর নির্ভর করা ছাড়া আর কোন উপায় নেই। তাই একটি বছর রয়েলটি ও করমুক্তভাবে বালু উত্তোলন করার জন্য রাষ্ট্রপতির নিকট দাবী জানিয়েছে তারা।