লক্ষনশ্রী ইউপির বাজেট ঘোষণা

সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। ইউপিজিপি প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বাজেট পেশ করেন ইউপি সচিব ভূদীপ কুমার রায় বর্মন। বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম, ইউপি সদস্য ফখরুল তালুকদার, নিজাম উদ্দিন, মনির হোসেন, ইউপি   
 সদস্যা সাহেদা বেগম, আমিনা বেগম, ইরা শরিক এর খন্দকার ইকরামুল হক প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)