ছাতক প্রতিনিধি
ছাতকের বুরাইয়া স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র সুতারখালি গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত মামুন আহমদ স্মরণে শোকসভা শনিবার বিকেলে শ্রীকৃষ্ণপুর-দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও আশা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সুপার
শাহেদুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক হাদিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়নরে চেয়ারম্যান সায়েস্থা মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার তালুকদার। বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, লামা-টুকের বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াছ আহমদ, খাগহাটা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান, ইউপি সদস্য ফয়জুর রহমান, সদস্যা ছায়ারুন নেছা, সাবেক সদস্য আব্দুল মছব্বির, আব্দুল মানিক, সিলেট মহানগর যুবলীগের সদস্য আব্দুল লতিব রিপন, হাবিবুর রহমান নাছির, কবির উদ্দিন, বাবুল মিয়া, জামাল আহমদ, ফারুক আহমদ, নাজমুল ইসলাম, জাহাঙ্গির আলম প্রমুখ।


