ছাতকে কালারুকা ইউনিয়নের বাজেট ঘোষণা

ছাতক প্রতিনিধি
ছাতকে কালারুকা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরের নতুন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান অদুদ আলম।
বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৯৭হাজার ৭৬০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯৪ লাখ ৯০ হাজার ৯৭ টাকা। উদ্বৃত্ত তহবিল হিসেবে দেখানো হয়েছে ৪৬ হাজার ২১৬ টাকা।
ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে ও সচিব আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উলাহ খান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান।