বাংলাবাজার ইউনিয়নের বাজেট ঘোষণা

দোয়ারাবাজার প্রতিনিধি
‘কিভাবে হবে উন্নয়ন জানবো আমরা সর্বজন’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ চৌধুরী রানার সভাপতিত্বে ও ইরা শরিক প্রকল্পের এফ.এফ জহিরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউ.পি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ চৌধুরী রানা।
উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউ.পি সচিব সচীকান্ত তালুকদার। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৩৭লক্ষ ১৬ হাজার ৪ শত ৬৫ টাকা এবং ব্যয় ্১ কোটি ৩৫ লক্ষ ৬৮ হাজার ৫ শত টাকা।