ছাতকে কৃষকদের মাঝে সার ও কীটনাশক বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে ২৪টি সরিষা প্রদর্শনীর সরকারী সার ও কীটনাশক কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের মাঝে সার ও কীটনাশক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সার ও কীটনাশক বিতরণী সভায় প্রধান অতিথির     বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম।
বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন, পদ্ম মোহন সিংহ, জহুর আলী, শামীমুল ইসলাম, আরিফ বিলাহ ও কৃষক তাজুল ইসলাম, সাহেব আলী, রোয়াব আলী, প্রদীপ পুরকায়স্থ প্রমুখ।