ছাতক প্রতিনিধি
ছাতকে একাধিক বার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের চারা বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে গোবিন্দগঞ্জ বাজারে গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ২য় পর্যায়ে কৃষকদের মাঝে এসব ধানের চারা বিতরণ করা হয়।
ধানের চারা বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর
রহমান চৌধুরী বকুল।
আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান।
আরো বক্তব্য রাখেন, কৃষক শফিক মিয়া, ফয়জুর রহমান ফজল, কাওসার আহমদ প্রমুখ। এসময় গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সমাজকর্মী, এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।


