ছাতক প্রতিনিধি
ছাতকে খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতক পৌর খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও. শফিক উদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে ছাতক পাবলিক মিলনায়তনে পৌর খেলাফত মজলিসের সভাপতি মাও. বদরুল আলমের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও. ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাও.আকিক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাও. বুরহান উদ্দিন জসিম।
সভা শেষে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
- অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা নিয়ে শাবিতে সেমিনার অনুষ্ঠিত
- সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা


