স্টাফ রিপোর্টার
লেখক ‘অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা প্রান্তজনের কথা’ শিরোনামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনায় অংশ নেন শাবি বাংলা বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের প্রিয়াংকা বণিক, সাবরিনা আহমদ, আফসানা শারমিন ও সাহেদ আমদ। বুধবার অনুষ্ঠিত এই সেমিনারের তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক, কবি, গবেষক ডক্টর মো. জফির উদ্দিন (জফির সেতু)।
সেমিনার নিয়ে অপূর্ব শর্মা বলেন, একজন লেখক হিসেবে এই আয়োজন আমার কাছে অনেক গৌরবের ব্যাপার। আমি মনে করি, এই সেমিনার মুক্তিযুদ্ধ নিয়ে আমার কর্মের মূল্যায়ণও বটে। এছাড়া এরই মাধ্যমে
তারুণ্যের সর্বোচ্চ মেধাবীদের সামনে মুক্তিযুদ্ধে প্রান্তিক মানুষের অবদানের কথাও তুলে ধরা হলো। যা নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ গবেষণার ক্ষেত্রকে সম্প্রসারিত করতে ভূমিকা রাখবে আগামী দিনে। তিনি বিষয়টির জন্য অধ্যাপক ডক্টর মো. জফির উদ্দিন (জফির সেতু)র প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি চার শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান তিনি।
- সেরা বিদ্যুৎ গ্রাহক পুরস্কার পেলেন কাজী মো. শাহেদ আলী
- ছাতকে খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা


