সেরা বিদ্যুৎ গ্রাহক (বাণিজ্যিক) পুরস্কার পেলেন কাজী মো. শাহেদ আলী। বৃহস্পতিবার সকালে শহরের ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ বোর্ডের সভাপতি আশিকুর রহমান, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুহেল পারভেজ, ছাতক উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ডি.জি.এম এ.কে.এম জাহিদুল ইসলাম প্রমুখ। কাজী মো. শাহেদ আলী সদর উপজেলার ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার একজন সফল সুপার। ইতিপূর্বে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ সুপার হিসাবে স্বর্ণপদক পেয়ে গৌরব অর্জন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
- দ্রুত বিচারে ধীরগতি দ্রুত সম্পন্ন করতে হবে বিচার প্রক্রিয়া
- অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা নিয়ে শাবিতে সেমিনার অনুষ্ঠিত


