ছাতকে গাঁজাসহ দুইজন গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের নিজ বাড়ি থেকে ফেরদৌস হক (৩০) কে গাঁজাসহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এএসআই রেজোওয়ানুল আহমদ অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। সে জাহিদপুর গ্রামের আলতাব আলীর পুত্র।
এদিকে রাতে পৌর শহরের কুমনা এলাকা থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ সুজিত দাস(৩২) নামের এক বিক্রেতাকে  
গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। সে কুমনা এলাকার অবনী মোহন দাসের পুত্র।