জাউয়া প্রতিনিধি
ছাতকে গাঁজাসহ মদরিছ আলী (৭০) নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মদরিছ আলী উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র।
এসময় বিক্রি করার জন্য গাঁজার ৩৪ পুরিয়া ও ৫শ’ গ্রাম গাঁজা তার বসত ঘর থেকে উদ্ধার করা হয়। দীর্ঘ দিন ধরে মদরিছ আলী এলাকায় গাঁজা
সংগ্রহ ও বিক্রি করে যাচ্ছেন।
এসআই নুর মিয়া জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
- পাগলায় রুরাল ডেভলপমেন্টে ডেন্টাল বিভাগের উদ্বোধন
- আর্ন্তজাতিক সেমিনারে যাচ্ছেন সুনামগঞ্জের ৫ জনপ্রতিনিধি


