ছাতকে গাঁজা বিক্রেতার দণ্ড

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল মনাফ নামের এক গাঁজা বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন। আব্দুল মনাফ জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া কোনাপাড়া গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র। বিকেলে বাজারে পায়ে হেঁটে গাঁজা বিক্রি করার সময় জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই শফিকুল ইসলাম ১৫ পুড়িঁয়া গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।