ধর্মপাশায় আদিবাসী নারী ও শিক্ষার্থীদের সহায়তা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ১০ জন আদিবাসী নারীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও স্কুল-কলেজে পড়–য়া ১৬৯ জন শিক্ষার্থীর মাঝে তিন লাখ টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।    প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ সহায়তা দেওয়া সুবিধাভোগী প্রত্যেকেই উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান।
ইউএনও মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা প্রকৌশলী নূরুল আলম চৌধরী, ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, রাসেল আহমেদ প্রমুখ ।