সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশ্ব সংগীত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্পন্দন সাংস্কৃতিক সংস্থার’র কার্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা দিবস উপলক্ষ্যে
আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমন্বয় পরিষদের সভাপতি প্রদীপ কুমার চন্দ, সাধারণ সম্পাদক অ্যাড.দেবদাস চৌধুরী রঞ্জন, অলক ঘোষ চৌধুরী, শাহীন বখ্ত, অরুন তালুকদার, প্রীতিভূষণ চক্রবর্তী, নিখিল পুরকায়স্থ, বাউল শাহজাহান, তুলিকা ঘোষ চৌধুরী, শ্রাবণী পুরকায়স্থ, বাবুল আচার্য্য, দীপক দাস, প্রদীপ কুমার পাল, মো. রাজু আহমেদ, সামির পল্লব, অমিত বর্মন, শফিকুল ইসলাম, আবু সালেহ, প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সুনামগঞ্জের লেঅকসংগীতকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। সভায় জানানো হয় পবিত্র রমজান মাসের পর সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতি অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি


