ছাতকে গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় শীর্ষে

ছাতক প্রতিনিধি
ছাতকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শীর্ষে উঠে এসেছে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। ১৫টি জিপিএ-৫ সহ ৩৬৬ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯৪.৫৩ ভাগ। গত বছরের ৮টি জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে ছিল এ বিদ্যালয়।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ হাজার ৬৩ জনের মধ্যে ৩ হাজার ৬২১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার শতকরা ৮৯.১২ ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ৮২ জন শিক্ষার্থী। ৩৬টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২ হাজার ৯৬৯ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৭১৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯১.৫৭ ভাগ। ফলাফল বিবেচনায় শতভাগ ফলাফলসহ ৯টি জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। ৭টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। এ ছাড়া সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয় ৫টি, নতুনবাজার উচ্চ বিদ্যালয় ৫টি, ঝিগলী স্কুল এন্ড কলেজ ৪টি, মুনিরগাতি উচ্চ বিদ্যালয় ৪টি এবং ছাতক বহুমুখী মডেল হাইস্কুল, বুরাইয়া স্কুল এন্ড কলেজ, সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়, সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ২টি করে, শুকুরুন্নেছা চৌধূরী উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। ২৩টি বিদ্যালয়ের কোন শিক্ষার্থীরা জিপিএ-৫ লাভ করতে পারেনি। শতভাগ ফলাফল অর্জন করেছে মঈনপুর উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, হায়দরপুর উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয় ও আনুজানী উচ্চ বিদ্যালয়। ভোকেশনাল শাখা থেকে ১৮৪জন শিক্ষার্থীর মধ্যে ১৩৭ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৫জন শিক্ষার্থী। এর মধ্যে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ১৪টি ও ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১টি জিপিএ-৫ লাভ করেছে। এদিকে ২৩টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৮৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭৬৫জন। পাশের হার ৮৬.৬৩ ভাগ। ৫টি জিপিএ-৫ নিয়ে বুরাইয়া কামিল মাদ্রাসা রয়েছে শীর্ষে। এ ছাড়া ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা, পালপুর জালালিয়া দাখিল মাদ্রাসা, জামেয়া মোহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদ্রাসা ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। শতভাগ ফলাফল অর্জন করেছে সিংচাপইড় আলিম মাদ্রাসা, জামেয়া মোহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদ্রাসা ও কুমারকান্দি দাখিল মাদ্রাসা। গত বছরের তুলনায় এসএসসিতে বেড়েছে পাশের হর ও জিপিএ-৫ এবং দাখিল পরীক্ষায় পাশের হার কমেছে ও জিপিএ-৫ বেড়েছে।