বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ পেয়েছে ৫ জন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় ১০ টি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় গড়ে ৮০.১৫% পরীক্ষার্থী পাশ করেছে, জিপিএ ৫ পেয়েছে মোট ৩ জন, দাখিলে ৬ টি মাদ্রাসায় গড়ে ৬৬.১৯ % পরীক্ষার্থী পাশ করেছে, জিপিএ ৫ পেয়েছে ১ জন এবং সমমানের কারিগড়িতে ৬৭.৫২% পরীক্ষার্থী পাশ করেছে, জিপিএ ৫ পেয়েছে ১ জন। উপজেলার মধ্যে সবচেয়ে ভাল ফলাফল অর্জন করেছে কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয় এবং সবচেয়ে খারাপ ফলাফল বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়।
উপজেলায় ১০ টি উচ্চ বিদ্যালয়ে দু’টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১১২৯ জন, এর মধ্যে পাশ করেছে ৯০৫ জন। জিপিএ ৫ পেয়েছে ৫টি। বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৪৪ জনের মধ্যে পাশ করেছে ৮২ জন, ফেল করেছে ৬২ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন ও কাটাখালী  পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ১ টি কেন্দ্রে ৬ টি মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ২১৩ জন, এর মধ্যে পাশ করেছে ১৪১ জন। জিপিএ ৫ পেয়েছে দিঘীরপাড় মাদ্রাসা থেকে ১ জন। কারিগড়ি শিক্ষা বোর্ডের অধীন ২ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৯১ জন, পাশ করেছে ৫৭ জন।
উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে ভাল ফলাফল অর্জন করেছে কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়। উক্ত  বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২৬ জন, এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ জন, এ পেয়েছে ১৯ জন, এ- পেয়েছে ৫১ জন, বি পেয়েছে ৩৩ জন, ও সি পেয়েছে ২২ জন, পাসের হাড় ৯২.৬৪%।