ছাতকে গ্রীণ-গোবিন্দগঞ্জ অনলাইন ভিত্তিক টিভির আনুষ্ঠানিক যাত্রা

ছাতক প্রতিনিধি
ছাতকে গ্রীণ-গোবিন্দগঞ্জ (জিজি) নামের একটি অনলাইন ভিত্তিক টিভির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে ছাতক প্রেসক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ।
জিজি অন লাইন টিভির নির্বাহী সদস্য শিক্ষক বিপ্লব কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়।
বক্তব্য রাখেন, জিজি অনলাইন টিভি পরিবারের সদস্য কাওসার আহমদ, বিশ্বজিৎ দাস জয়, বারিন্দ্র দেবনাথছোটন, সদীপ দাস, সজল দাস, আলী রহমান প্রমুখ।
এছাড়া ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন যুক্তরাজ্য থেকে আবু মারুফ, সৌদি আরব থেকে কামাল আহমদ এবং ঢাকা থেকে চৌধুরী আলরাজি।
অনুষ্ঠানে ছাতক প্রেসক্লাবের নির্বাহী সদস্য রাজ উদ্দিন, ফটো সাংবাদিক আমির আলী, সাংবাদিক তমাল পোদ্ধার, মাহবুব আলম, সদরুল আমিন, গ্রামীণ ফোনের মাঠকর্মী সুজন তালুকদারসহ জিজি অনলাইন টিভি পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।