স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌরসভার শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী বাবু অমরেন্দ্র বিশ^াসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রহুল আমীন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, এইচ এমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনসান মিয়া, ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. আবুল হোসেন, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তফা ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (আদনান হাবিব) ও সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, তাহিদুর রহমান, আব্দুল বাতেন, ভজন দাস, সুদীপ কুমার দাস, আনহার মিয়া, আলমগীর হোসেন, মো. জুবেল হোসেন ও সাধারণ সম্পাদক মো. উস্তার আলী শিশির তালুকদার প্রমুখ।
পরে রফিকুল ইসলাম তাহেরকে সভাপতি, তাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক ও মো. শিহাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
- সুনামগঞ্জে নদী রক্ষায় নদীর তীরে বৃক্ষরোপন
- ছাতকে গ্রীণ-গোবিন্দগঞ্জ অনলাইন ভিত্তিক টিভির আনুষ্ঠানিক যাত্রা


