ছাতকে চলছে মশক নিধন তরল ছিটানো কার্যক্রম

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার উদ্যোগে এবং মেয়র আবুল কালাম চৌধুরীর নির্দেশে মশক নিধন তরল ছিটানো হয়েছে। রোববার সকাল থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসা-বাড়ি, সড়কের অলি-গলি ও ড্রেনে মশক নিধন তরল ছিটানো হয়। দেশে ডেংগু মশার উপদ্রপ বৃদ্ধি পাওয়ায় পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে দিনব্যাপী জীবানু নাশক তরল ছিটানো কার্যক্রম চালানো হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।