স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ত্রাণের তালিকায় অনিয়মের অভিযোগ ওঠেছে। সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা যায়, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডটি গোলকপুর, ইসলামপুর, অমৃতপুর, কচুনালী ও খশিাজুড়ি ৫টি গ্রাম নিয়ে এ ওয়ার্ডের অবস্থান। প্রকাশিত ৩৪ জনের তালিকায় ইসলামপুর, অমৃতপুর ও কচুনারী গ্রামের নাম থাকলেও গোলকপুর ও খলিশাজুড়ি গ্রামের একটি নামও নেই।
অভিযোগ রয়েছে ইউপি সদস্য শফিকুল ইসলাম তার নিজের পরিবারের সদস্যদের অন্তর্ভূক্তিকরণ, একই পরিবারে একাধিক নাম, এবং আর্থিকভাবে স্বচ্ছল নিজের আপন ভাই, স্থানীয় ভাবে এলাকায় অনুপস্থিত ব্যক্তিদের নামও তালিকায় রয়েছে। তালিকায় বঞ্চিত হচ্ছেন অসহায় হতদরিদ্র মানুষ।
সম্প্রতি ইউপি সদস্য শফিকুল ইসলাম স্বাক্ষরিত ৩৪ জনের তালিকা জমা দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। এতে দেখা যায়, তালিকায় থাকা ৯ নং ক্রমিকে ইউপি সদস্যের আপন ভাই কামরুল ইসলাম এবং ৫ নং ক্রমিকে আপন ভাতিজা রুবেল পিতা আশনকুলি, ২৫ ও ২৬ নং ক্রমিকে আপন শ্যালক হবির ও মুছলিম মিয়া উভয় পিতা আরব আলী, এবং ১,২০,২৯ নং ক্রমিকে তালিকায় একই পরিবারে সদস্যের নাম তিনবার দেওয়া হয়েছে, এবং ২৯ নং ক্রমিকে নবাব মিয়া নামের ব্যক্তি বর্তমানে দীর্ঘ দিন থেকে ঢাকায় অবস্থানরত। এবং তালিকায় থাকা ১৪ নং এবং ২৮নং ক্রমিকে ব্যক্তি একই পরিবারের উভয় পিতা নুর মিয়া।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ক্রমান্বয়ে সবাই ত্রাণ পাবে। একই পরিবারের ৩ জনকে ত্রাণ পাওয়ার বিষয়টি তিনি সত্যতা স্বীকার করে বলেন, তারা পৃথক অন্নে বসবাস করে।


