আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে ৯ জন দরিদ্র রোগীকে সাড়ে চার লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৯ জন রোগীকে প্রতি জনে ৫০ হাজার টাকা করে সাড়ে চার লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন প্রমূখ।
বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামের ক্যান্সারে আক্রান্ত সাহারা খাতুন বলেন, অনেক দিন ধরে আমি ক্যান্সারে ভুগছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারি সহায়তা প্রতি বছরই দেয়া হবে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের হতদরিদ্র মানুষের প্রতি খুবই আন্তরিক। তিনি দেশের দরিদ্র শ্রেনীর মানুষকে সমাজকল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগীতা করে যাচ্ছেন।
- কৃষকদের পাকা ধান কাটল কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ
- তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ত্রাণের তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ


