ছাতক প্রতিনিধি
ছাতকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে চাচার লাঠি আঘাতে ভাতিজা আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার চরমহলা ইউনিয়নের শেওতরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ভাতিজা সোহাগ (৯) শেওতরচর গ্রামের আছকির আলীর পুত্র ও শেওতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। আহত সোহাগকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রের পিতা আছকির আলী জানান, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে সোহাগের মা সুমনার সাথে বাক-বিতন্ডা হয় তার ভাই নাছির আলীর। এক পর্যায়ে ক্ষুব্ধ নাছির আলী বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা সোহাগকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় আহত সোহা কে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়।
চাচা নাছির আলী লাঠি পেটার কথা অস্বীকার করে জানান, হুছুট খেয়ে পড়ে সোহাগ আহত হয়েছে।


