শাল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিসি দাস, শাল্লা
শাল্লা উপজেলা সদরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সাগরিকা বেগম। সে উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামের জহুর মিয়ার মেয়ে।
জানা যায়, জহুর মিয়া পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে শাল্লা উপজেলা সদরে গুদামের পেছনে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সোমবার দুপুর ১ টায় বাসার লোকজনের অগোচরে শিশু সাগরিকা বেগম পার্শ্ববতী হাওরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাঁখুজি করে ঘটনাস্থলে ভেসে ওঠা লাশ উদ্ধার করেন।  শাল্লা থানার ওসি বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘শিশুটি খেলা করতে করতে পাশের পুকুরের পানিতে পড়ে সাগরিকার মৃত্যু হয়েছে।