ছাতক প্রতিনিধি
ছাতকে চাঞ্চল্যকর সানি সরকার হত্যাকান্ডের প্রধান আসামি শোয়েব আহমদ (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শোয়েব আহমদ উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের ব্যবসায়ী নিজাম উদ্দিনের পুত্র। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ এপ্রিল সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তায় সানি সরকারের উপর হামলা চালায় শোয়েব আহমদ ও তার সহযোগীরা। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সানি সরকার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ ঘোষবাড়ী এলাকার কাজল সরকারের একমাত্র পুত্র। হামলার ঘটনার পর কাজল সরকার বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামী শোয়েব আহমদ পলাতক ছিল। এর আগে ঘটনায় জড়িত নাইম আহমদ (২০) নামের আরেক এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
- ছাতকে ফেইসবুকে অপপ্রচার করায় থানায় যুবলীগ নেতার জিডি
- ছাতকে সানি সরকারের খুনীদের শান্তির দাবিতে মানববন্ধন


