ছাতকে ফেইসবুকে অপপ্রচার করায় থানায় যুবলীগ নেতার জিডি

ছাতক প্রতিনিধি
ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করায় মোহাম্মদ বায়োজিদ (গড়যধসসধফ ইধরুধুরফ ) নামক ফেইসবুক আইডির বিরুদ্ধে জিডি এন্ট্রি করেছেন উপজেলা যুবলীগ নেতা মো. শাহজাহান (শাহীন)। সোমবার ছাতক থানায় এ জিডি (নং-১৬৪) করেন এ যুবলীগ নেতা।
মোহাম্মদ বায়োজিদ নামক ফেইসবুক আইডিতে সাম্প্রতিক হেফাজত ইস্যুকে কাজে লাগাতে একটি কু-চক্রিমহল উপজেলার চরমহল্লা ইউনিয়নের শাহপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র শাহজাহান ও তার সহকর্মী একই ইউনিয়নের ছোট চরগোবিন্দ গ্রামের মৃত মখদ্দুছ আলীর পুত্র আমির হোসেন আলীর ছবি পাশাপাশি যুক্ত করে তাদের হেফাজতলীগ উল্লেখ পোস্ট দেয়া হয়েছে।
এছাড়া চরমহল্লা ইউনিয়নের হেফাজতের নেতৃত্বদানকারী হিসেবেও তাদের চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছে। ওই আডি থেকে আরো বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা লিখে পোস্ট করে সামাজিক যোহাযোগ মাধ্যমে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। ফেইসবুকের মাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন বলেও জিডিতে উল্লেখ করেছেন। বিষয়টি তিনি দলীয় নেতাকর্মীদের অবগত করে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি এন্ট্রি করেছেন।