ছাতকে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা

ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার সকালে ছাতক কনকচাঁপা খেলাঘর আসরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী। প্রতিযোগিতা পরিচালনা করেন কনকচাঁপা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিজয় রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল ও স্বাস্থ্য পরিদর্শক সত্যেন্দ্র কুমার তালুকদার।
এসময় কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্য, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রনব দাস মিটু, চিত্র শিল্পী রন্টু আচার্য, কনকচাঁপা খেলাঘর আসরের সংগীত শিক্ষক অজিত কুমার দাস সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জুন শুক্রবার সকালে কনকচাঁপা খেলাঘর আসরে পুষ্টি বিষয়ক উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।