মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে একই সময়ে মধ্যনগর ও ধর্মপাশা দুই উপজেলায় বালক (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ভার্চ্যুয়ালি উদ্বোধন ঘোষণা করেন মধ্যনগর উপজেলায় অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব শামীউল কিবরিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শাহ আলম, মধ্যনগর থানার এএসআই আজিম উদ্দিন, স্বাস্থ্য বিভাগের এইচএ সুরঞ্জন সরকার সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
উদ্বোধনী খেলায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন দল ২-০ গোলে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন দলকে হারিয়ে জয় লাভ কর।
খেলা পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন বংশীকুন্ডা কলেজের সিনিয়র প্রভাষক দেলোয়ার হোসেন। সহযোগিতায় ছিলেন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রায়হান মিয়া ও সিনিয়র শিক্ষক সুরঞ্জিত দেবনাথ। রেফারির দ্বায়িত্ত¡ পালন করেন তরুণ ক্রীড়া সংগঠক মলয় তালুকদার মিঠু।
উল্লেখ্য, ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে এবারই প্রথম নবগঠিত মধ্যনগর উপজেলায় দুইটি গ্রæপে চারটি ইউনিয়ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আজ রবিবার মধ্যনগর ইউনিয়ন দল ও চামরদানী ইউনিয়ন দলের মধ্যকার খেলা মধ্যনগর মাঠে অনুষ্ঠিত হবে।


