ছাতক প্রতিনিধি
ছাতকে ঘন-ঘন চুরি-ডাকাতি বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শহরের ব্যবসায়ি ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে পরিষদের নেতৃবৃন্দসহ ব্যবসায়িরা মৌন মিছিল করে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শিল্প শহর ও প্রতিষ্ঠিত ব্যবসা কেন্দ্র ছাতকে ঘন-ঘন চুরি-ডাকাতি বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ শহরে মাদক বিক্রি ও সেবনের প্রবণতা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়িরা স্মারকলিপিতে উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া শহরে পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। গত ২৮ ও ২৯ অক্টোবর রাতে শহরের মেসার্স মুহিবুর রহমান সাধু ডিপার্টমেন্টাল স্টোরে দুর্ধর্ষ চুরিসহ শহরের রিজভী ডিপার্টমেন্টাল স্টোর, সৌরভ এন্টারপ্রাইজ, জননী স্টোর, শাহারিয়ার ট্রেডার্সে চুরির ঘটনা উল্লেখ করে জড়িতদের গ্রেফতার ও মারামাল উদ্ধারের দাবি জানানো হয়। অন্যথায় ব্যবসায়ি ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এসময় ব্যবসায়ি তেরা মিয়া চৌধুরী, ছাতক বাজার ব্যবসায়ি ঐক্য পরিষদের আহবাক ইলিয়াছ চৌধুরী, যগ্ম-আহবায়ক সাইদুল আলম মধু, ব্যবসায়ি শাহীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবসায়ি মুহিবুর রহমান সাধু, সোহেল আহমদ, ফখর উদ্দিন স্বপন, নিতাই রায়, নীল কান্ত ধর, রুহেল মিয়া, উত্ম ঘোষ, আফাজ উদ্দিন, আকিল আলী, সিরাজ মিয়া, হারিছ মিয়া,হাজী আজমল হোসেন, চম্পু দত্ত, মিঠু মিয়া, মনির মিয়া, মাহবুব মিয়া, আব্দুল মুকিত, ইয়হিয়া মিয়া, শাহীন মিয়াসহবাজারের ব্যবসাবিৃন্দ উপস্থিত ছিলেন।
- জামালগঞ্জে অহিংস দিবসে শান্তি পদযাত্রা
- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে -প্রধানমন্ত্রী


