জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকে এক চোর সর্দারকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। তার নাম মোনাইম (২২) । সে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের উত্তর বড়কাপন গ্রামের অজুদ মিয়ার পুত্র।
জানা গেছে, সোমবার রাতে বড়কাপন গ্রামের আতাউর রহমানের একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা এলাকায় স্থানীয় জনতা তাকে গরুসহ আটক করে জাউয়াবাজার পুলিশে সোপর্দ করে। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে সংঘবদ্ধ চোরদলের সর্দার। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


