ছাতক প্রতিনিধি
ছাতকে সম্প্রতি সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহীনের বাসায় পুলিশী তল্লাশি ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমুলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপি, যুবদল ও ছাত্রদল সুসংগঠিতকরণে বাধা ও নেতাকর্মীদের মনে ভীতি সৃষ্টি করার লক্ষ্যেই পুলিশী বাহিনী নেতা-কর্মীদের বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বিগত সংসদ নির্বাচনও একইভাবে পুলিশ হয়রানীর উদ্দেশ্যে, ওয়ারেন্ট মামলা না থাকা স্বত্বেও নেতাকর্মীদের বাসাবাড়িতে গিয়ে তল্লাশী চালায়। ইতিমধ্যেই অনেক ছাত্রদল কর্মী বাসা-বাড়ি ছেড়ে যাযাবর জীবন যাপন করছে।
বিবৃতিতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ছাত্রদল নেতা-কর্মীদের হয়রানী না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান ছাত্রদল নেতা কামাল হোসেন তালুকদার, হাবিবুর রহমান সুজন, আব্দুল হেকিম, আলাউদ্দীন, তালেব তালুকদার, জাকারিয়া আলী, আবিদুর রহমান, এচ এম ইমরান, শাহ কামাল, কাহার উদ্দীন আলেক, রুম্মান হোসেন, আনোয়ার আলী, হাবিবুর রহমান প্রমুখ।
- ছাতকে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন
- নদী ভাঙ্গন কবলিত হরিণাপাটি গ্রাম পরিদর্শনে এমপি মিসবাহ


