ছাতক প্রতিনিধি
ছাতকে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়ছে। আহত ছাত্রলীগ নেতা মোশতাক আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিনিয়র ও জুনিয়রিটির
বিষয় নিয়ে ছাত্রলীগ নেতা ম্শোতাক আহমদের সাথে শিবির কর্মী মঈন উদ্দিন আহমদ সুমনের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে উপস্থিত ছাত্রলীগ ও শিবির নেতা কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। ছাত্রলীগের সিনিয়র নেতা ও পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। আহত শিবির নেতা কামরুল হাসান সবুজ ও অমিত হাসান আহত হয়েছে।


