ছাতক প্রতিনিধি
ছাতকে সংঘর্ষের দৃশ্য দেখতে গিয়ে দালানের ছাদ থেকে পড়ে আহত সুরমা বেগম (৮)’র মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুরমা বেগম শহরের বাগবাড়ি চাঁদনীঘাট এলাকার সবজী ব্যবসায়ী জহির মিয়ার কন্যা ও বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। সকালে জানাযা শেষে বাগবাড়ি পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সোমবার দুপুরে সুন্নী ও কওমী সমর্থকদের সংঘর্ষের দৃশ্য দেখতে সুরমা বেগম পাশের বাড়ির ৩য় তলার ছাদে উঠে। এক সময় পা ফসকে ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। আহত সুরমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
- ছাতকে সংঘর্ষ আপোষে নিস্পত্তির উদ্যোগ- আতংকে রয়েছেন শহরবাসী
- জগৎজ্যোতি পাঠাগারে হালিমা খাতুন ছাত্র বৃত্তি ট্রাষ্টের বই অনুদান


