ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়নের উদয়পুর জাগরনি যুবসংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রামপুর স্পোর্টিং ক্লাব ও বৌলা স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইন্যাল ম্যাচে বৌলা স্পোর্টিং ক্লাব কে ১-০ গোলে পরাজিত করে রামপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরনণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহহমান চৌধুরী বকুল।
ফুটবল খেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ নেতা মুক্তিযুদ্ধা কবির উদ্দিন লালা, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন। বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফখর উদ্দিন, আ.লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী লাল মিয়া, স্থানীয় আরিফ আলী গেদা, মর্তুজ আলী, করছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি মখলিছ আলী, শাহজালাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির উদ্দিন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, খেলার পরিচালক সদস্য লিয়াকত আলী, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজল, উপজেলা যুবলীগ নেতা সাব্বির আহমদ হৃদয়, ইউপি সদস্য কবির আহমদ, শিপন মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।


