ধর্মপাশায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

ধর্মপাশ প্রতিনিধি
ধর্মপাশায় মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মো. কামরুল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা মুহা. জাহাঙ্গীর আলম ও প্রকৌশলী  শাহ আব্দুল ওয়াদুদ প্রমুখ।