ছাতকে জাগ্রত ছাতকবাসীর ব্যানারে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
অধিকার আদায়ের আন্দোলন ‘জাগ্রত ছাতকবাসীর’ ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে সর্বস্থরের লোকজন এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। সিলেট-সুনামগঞ্জ-ছাতক আঞ্চলিক মহাসড়ককে চারলেনে উন্নীতকরণ, ছাতক-গোকিন্দগঞ্জ সড়কে সকল সেতু পূনঃনির্মান ও প্রশস্তকরণ, সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবু চিন্তাহররন দাস ও মেথাবী ছাত্র রুহুল আমিন দোলন নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানবন্ধনের আয়োজন করা হয়।  
মানবন্ধন চলাকালে সংগঠনের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সুহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জয়নাল চৌধুরী, অ্যাড. ছায়াদুর রহমান, ব্যবসায়ী আলী আমজদ, ইলিয়াছ আলী, আবু হেনা তারেক, আলা উদ্দিন প্রমুখ।