ধর্মপাশায় বিদ্যালয়ের ভবন উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারটায় স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন এই ভবনের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমেদ বিলকিস, প্রধান শিক্ষক গুলশান আরা পারভিন, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হোসেন রোকন, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ফেরদৌসুর রহমান প্রমুখ।