ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত ‘জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভুমিকা’ বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতায় ছাতক অনার্স-ডিগ্রী কলেজ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল, এপিপিএম হাইস্কুল, ছাতক সিমেন্ট কারখানা হাইস্কুল ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাহিমা আক্তার নিপা। এ ছাড়া দ্বিতীয় শ্রেষ্ঠ বক্তা হয়েছেন ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারিয়া ইসলাম তিতলী ও তৃতীয় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া জাহা প্রভা।
- হান্নান শাহের মৃত্যুতে বিএনপির ৪ দিনের শোক
- জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঔষধি গাছ রোপণ


