ছাতকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলা সদর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পেঁয়াজ, আলু এবং চালের বাজার তদারকি করা হয়। ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩২,০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়।
পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগিতা করেন র ্যাব ৯, বাজার কমিটির সদস্যবৃন্দ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।