ছাতক প্রতিনিধি
ছাতকে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা তথ্য কর্মকর্তার এক প্রেস ব্রিফিং বুধবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে লিখনীর মাধ্যমে জনগণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে এ প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্যে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক চান মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রনি। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন।
- ছাতকের পল্লীতে সংঘর্ষে আহত ১৫
- বাদাঘাট (দ:) ইউনিয়নে সম ভোটপ্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে ভোটগ্রহণ ৩১ অক্টোবর


