ছাতকে জেলা পরিষদের বরাদ্দপত্র বিতরণ

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ছাতকের ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ-মন্দির, কবরস্থান ও বিদ্যালয়ে বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ১৪ নং ওয়ার্ডের ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর কবরস্থানের উন্নয়নে ২ লক্ষ টাকা, নোয়াগাঁও নুতন মসজিদের উন্নয়নে ১লাখ টাকা, পৌরসভার      
 ফকিরটিলা শাহজালাল জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা, নোয়ারাই-ইসলামপুর গ্রামের জামে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা, নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা, ছাতক সদর ইউনিয়নের চরভাড়া গ্রামের মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা, কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা, পেপারমিল উচ্চ বিদ্যালয়ের নতুন ডেস্ক-বেঞ্চ নির্মাণে ১ লক্ষ টাকা ও শহরের গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার ভোগমন্দির নির্মাণে ১ লক্ষ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, আ.লীগ নেতা নূর উদ্দিন, এমাদুল হক, কামাল উদ্দিন, আব্দুল বারী চপল, জামিল আহমদসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।