মধ্যনগর যুবলীগের ইফতার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা আওয়ামী যুবলীগের উদ্যোগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মধ্যনগর থানা আওয়ামী লীগের স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব     
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। মধ্যনগর থানা আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন। বক্তব্য দেন পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত তিতাস প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ওসি মাজহারুল হক, মধ্যনগর থানা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, অমল তালুকদার ও মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমেদ। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা সাইকুল ইসলাম।